ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তার সরকারি গাছ কাটলেন তাহাজুল নিশ্চুপ প্রশাসন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ বিকাল ৫:৪৮

সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্ডিপুর গ্রামের প্রধান সড়ক থেকে সড়াবাড়িয়া গ্রামীণ সংযোগ সড়কের পাশে মোঃ তাহাজুল (৪৫), পিতা: খিরাজ উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি সরকারি দশটি মেহগনি গাছ চুরি করে কেটে বিক্রি করেছে। এই গাছগুলো কাটার সময় স্থানীয় লোকজন দেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। উপজেলা প্রশাসন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা তরিকুল ইসলামকে ঘটনা স্থলে পাঠায়, ভূমি কর্মকর্তা পৌছানোর আগেই গাছগুলো ওখান থেকে সরিয়ে ফেলেন তাহাজুল। গাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। সরকারি এই গাছগুলি গ্রামের গাছ ব্যবসায়ী মেহেদির কাছে বিক্রি করা হয় ।  এই তাহাজুল পেশায় একজন সাবরেজিস্টার্ড অফিসের মুহুরি এবং এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন। 

এই বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি উক্ত ইউনিয়নের ভূমি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি সরজমিনে দেখার জন্য । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি । এবং সরকারি জিনিস আত্মসাৎ করলে সে যেই হোক না কেন কেউ ছাড় পাবে না আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে।

এ বিষয়ে কুলগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়টি আমরা সরজমিনে যেয়ে দেখেছি এবং যে ব্যক্তি এই গাছটি কাটছে তাকে চিহ্নিত করছি এবং ওই জমিটা মাপার জন্য আমরা উপজেলা প্রশাসনকে বলছি এবং আগামীকাল উপজেলা সার্ভেয়ার জমিটি মেপে রাস্তার সীমানা নির্ধারণ করবে। এবং এই গাছগুলো উদ্ধারের চেষ্টা করতেছি আমরা ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির