ফাইনাল পরিক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে গবি শিক্ষার্থীরা
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা এপ্রিল-২০২৩ সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষরসহ স্বারকলিপি প্রদান করেছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে বাদাম তলায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমবেত হয়।পরবর্তীতে সমবেত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মুল ফটকে অবস্থান নিলে শিক্ষার্থীদের প্রতিনিধিগণ স্বাক্ষরসহ স্বারকলিপি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ এর কাছে গেলে তিনি বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সব হচ্ছে এবং তা সকলের সিধান্তে তৈরি করা হয়েছে। এর বাহিরে কিছু করার এখতিয়ার আমার নাই।
তখন তিনি শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে তাদের নিয়ে উপাচার্যের কক্ষে যান। তখন দীর্ঘ ১ ঘন্টার আলোচনা শেষে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন শিক্ষার্থীদের দাবিতে এক সপ্তাহ পিছিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলেন।
সেসময় উপাচার্যের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিভাগীয় প্রতিনিধি সহ সকল শিক্ষার্থীদেরকে প্রশাসনিক ভবন থেকে বের হয়ে আসতে দেখা যায়। তাদের মতে ৬ মাসে সেমিস্টার পূর্ণ হওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা। নির্ধারিত সময়ের আগেই সেমিস্টার শেষ করতে গিয়ে মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
উল্লেখ্য, গত ৫ মার্চ পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৯ মার্চ থেকে এপ্রিল-২০২৩ সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত