ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সোহরাওয়ার্দী photo সোহরাওয়ার্দী
প্রকাশিত: ৬-৩-২০২৩ রাত ৯:২০

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ জালকুড়ি নান্তেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।সোমবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোবিঅ - নারায়নগঞ্জ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ, জোবিঅ-ফতুল্লা শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীন তিতাসের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় একটি বেকারী,  ২ টি ফুড রেক কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ মেলে।ম্যাজিস্ট্রেটয়ের উপস্থিতিতে বেকারী মালিক হযরত আলী  এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্নসহ স্থায়ীভাবে সিলগালা করে দেয়।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বলেন, ‘অবৈধভাবে গ্যাস ব্যবহার না করতে এলাকাবাসীকে সতর্ক করে দিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, জালকুঁড়ি এলাকায় বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কারখানা ও আবাসিক ভবনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত কোটি টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানার পর এর আগে তিনবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় সংযোগ স্থাপন করছেন অবৈধ গ্যাস ব্যবহারকারীরা।

তিনি বলেন, ‘আবারও যাতে তারা অবৈধ সংযোগ নিতে না পারে, সে জন্য বিচ্ছিন্ন করা সংযোগগুলো আমরা স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছি। তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তারা।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা