লালমনিরহাটের বাজারে চড়া দামে আগাম তরমুজ
লালমনিরহাটের বিভিন্ন এলাকার বাজারে উঠেছে আগাম গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ। ফলের দোকানগুলোতে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ প্রচুর পরিমাণে এলেও বিক্রি হচ্ছে চড়াদামে। আর মূল্য বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও স্বল্প আয়ের মানুষের এ ফল ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে আবহাওয়া রাতে ঠান্ডা, দিনে গরম হওয়ায় বিক্রিও হচ্ছে কম। তবে বিক্রির পরিমাণ দিন দিন বাড়ছে বলে জানান বিক্রেতারা।
লালমনিরহাটের মিশনমোড়, বিডিআর গেটসহ বিভিন্ন উপজেলা শহরের বাজারে কিংবা সড়কের পাশে মৌসুমি ফল তরমুজ বিক্রি করতে দেখা গেছে। তরমুজ বিক্রেতারা জানিয়েছে আগাম তরমুজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে।
ফল ব্যবসায়ীরা জানায়, বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলের পতেঙ্গা, কুয়াকাটা বরিশাল এবং বগুড়াসহ বিভিন্ন জেলার মোকাম থেকে লালমনিরহাটসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসছে কালো ও বাংলা লিংক জাতের তরমুজ। মোকামে তরমুজের আমদানি থাকলেও বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি হচ্ছে। তরমুজ বিক্রেতা রফিকুল ইসলাম জানান, প্রতি বছর এ মৌসুমি ফলের ব্যবসা করি। এ অঞ্চলে তরমুজের আবাদ তেমন হয় না। কয়েকটি এলাকাতে আবাদ হলেও এ সময়ে বাজারে আসে না। এর স্বাদ ভালো থাকায় বাজারে চাহিদা আছে। গত চারদিন থেকে বিক্রি করছি। তবে এবার রমজান মাসে বেচাকেনা জমে উঠবে আশা তার। তিনি আরও জানান, বড় আকারের তরমুজ প্রতি কেজি ৫০ টাকা এবং ছোট আকারের তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পিস প্রতি খরচ বাদ দিয়ে ১০-১৫ টাকা করে লাভ থাকছে।
মিশনমোড় চত্বর থেকে তরমুজ ক্রেতা হাবিবুর বলেন,বছরের শুরুতেই নতুন ফল দেখে ছেলেমেয়েদের জন্য কিনলাম তবে ছোট একটি ৪ কেজি ওজনের তরমুজ কিনছি ১৯০ টাকায়। ইচ্ছা থাকলেও বড় কেনা হয়নি তার কারণ হিসেবেও মুল্য বেশি বলে দাবি তার। রিক্সাচালক ফরিদুল জানালেন,বাজারে তরমুজ এসেছে তবে দাম বেশি হওয়ায় কেনা হয়নি।দাম কমে গেলে কিনবেন তিনি।
জেলার পাটগ্রাম চৌরাস্তা মোড়ের ফল বিক্রেতা ফয়সাল জানালেন,তরমুজের চাহিদা বাজারে ভালো,তবে দাম বেশি হওয়ায় মানুষ কম কিনছেন।রমজানে ভালো বিক্রির প্রত্যাশা করেন তিনি।ফয়সাল জানান মোকামে তরমুজ আসছে প্রচুর কিন্তু দাম ও গাড়ি ভাড়া বেশি হওয়ায় দোকান পর্যন্ত নিয়ে এসে বেশি দামেই বিক্রি করা হচ্ছে।ফলে নিম্নবিত্তের মানুষেরা তরমুজ কিনছেন না।একই রকমের মন্তব্য করে আদিতমারীর হাজীগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী খবিরুল বলেন,মোকাম থেকে লালমনিরহাটের বিডিআরগেট মোকামে আসে ফল।সেখান থেকে আবার আমরা নিয়ে আসি এতে তরমুজ প্রতি ৫ টাকা বেশি খরচ হয় ফলে শহরের ব্যবসায়ীদের চেয়ে বেশি দামে বিক্রি করতে হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied