ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ২:১৫
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া ঐতিহাসিক ভাষনেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরে অর্জন করেছে স্বাধীনতা। ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দা ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেছে যা বাঙালি জাতির গৌরবকে আরো বৃদ্ধি করেছে।বঙ্গবন্ধুর দেওয়া সেই অনুপ্রেরণার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে লালমনিরহাটে।
 
৭ই মার্চ উপলক্ষ্যে সকালে লালমনিরহাটে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করেছেন জেলা প্রশাসন,জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
 
পরে লালমনিরহাট জেলা প্রশাসকের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়ছে। এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ,পুলিশ সুপার,সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান। অপরদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নানা কর্মসূচী পালন করে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালন করছ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার