ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ৪:১৮

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরে মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের আয়োজনে শেখ রাসেল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী,  সাবেক এমপি, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমূখ। কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়।

অপরদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা চাষী করিম, আব্রাহাম লিংকন, রবি বোস, এসএম ছানালাল বকসী, আকবর আলী,  আ.ন.ম ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, প্রমূখ। বক্তারা, ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, এই ৭ই মার্চেই ঢাকার রেসকোর্স ময়দানে জাতিরজনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। মূলতঃ সেদিন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন