ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা : জুয়াড়িদের টিম লিডার গ্রেপ্তার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৫:২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনার মামলার প্রধান আসামি জুয়াড়িদের টিম লিডার আকবর বাদশাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও নৌ পুলিশ। রোববার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকবর বাদশা উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকার বারেক মিয়ার ছেলে। আকবর বাদশা ২০২০ সালে তারাব পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম প্রতীকে নির্বাচন করেন। ডেমরা নৌ পুলিশ ফা‍ঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা আকবর বাদশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
 
ডেমরা নৌ পুলিশ ফা‍ঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা জানান, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ডেমরা পুলিশ ফা‍ঁড়ির পরিদর্শক রহমত মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে একদল জুয়াড়ি জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌ‍ঁছলে জুয়াড়িদের টিম লিডার আকবর বাদশা, আলামিন, সোহেল, আজমত আলী, আব্দুল মালেক, আ. রহিম, মিজানুর রহমান, জাকির হোসেন, ইয়াছিনসহ জুয়া খেলার সামগ্রী রেখে পালিয়ে যায়। এ সময় জুয়াড়িরাসহ অজ্ঞাত ৩০-৪০ জন লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জুয়াড়ি পুলিশ পরিদর্শক রহমত মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে খুনের উদ্দেশ্যে গুরুতর জখম করে। এ ঘটনায় নৌ পুলিশ ফা‍ঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে আকবর বাদশাসহ নামীয় ৯ জন ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আকবর বাদশা পলাতক ছিল। রোববার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১১ ও নৌ পুলিশ ফা‍ঁড়ির যৌথ অভিযানে তারাব এলাকা থেকে আকবর বাদশাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হচ্ছে।  
 
এলাকাবাসী অভিযোগ করে জানান, আকবর বাদশা তারাব বাঁশপট্টি এলাকায় জুয়ার আসর বসায়। ওই আসরে হরদম মাদক বেচাবিক্রি চলে। মাদক ব্যবসার সঙ্গে আকবর বাদশার সম্পৃক্ততা রয়েছে। আকবর বাদশা তারাব এলাকায় জুয়া, মাদক থেকে শুরু করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আকবর বাদশার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ প্রতিবাদ করার সাহসটুকু পায় না।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪