ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর সায়েন্সল্যাবের পর এবার বিস্ফোরণ গুলিস্তানে


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৭-৩-২০২৩ রাত ৯:৪৬
রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া দৈনিক সকালের সময়কে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী বলে জানান তিনি।
 
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। 
বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল  (ঢামেক) এ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান ,বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারির দোকান এবং তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে।
বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
 
এদিকে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে ১১ জনের মরদেহ আনা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন 
আহত হয়েছেন। বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ উড়ে গেছে।
 
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, এখনো আহত রোগী হাসপাতালে আসছেন। আহতদের যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় সে জন্য আমরা কাজ করছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
 
ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় দেয়াল ভেঙে রাস্তায় এসে পড়েছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের গাড়িও। হতাহত হয়েছেন বিভিন্ন গাড়ির যাত্রী ও পথচারীরাও।
 
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশপাশে থাকা সবাই আহত হয়েছেন।
 
এ বিস্ফোরণের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার দুই পাশে উৎসুক জনতা ভিড় করেছেন। অনেকেই তাদের পরিচিত কেউ আটকা আছে কিনা খুঁজতে এসেছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে
 
বিস্ফোরণের কারণ সম্পর্কে শেষ খবর অব্দি কিছু জানা যায়নি।উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক