গবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
'ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন' প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) 'আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩' পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে বাদামতলা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পর্যন্ত শোভাযাত্রা ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
এ সময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণা ভদ্রা বলেন, ‘স্বাধীনতার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ডিজিটাল যুগে প্রবেশ করেছি, আমরা চতুর্থ বিপ্লবের মধ্যে আছি। বর্তমানে আমাদের অগ্রগতির জন্য, দেশের নারীদের কম্পিউটার শেখার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। এর ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীদের এ সুযোগ করে দেওয়ার জন্য উপাচার্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।'
কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'গ্রামে-গঞ্জে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে এবং তারা খুবই অবহেলিত। তাদের শিক্ষাগত ও শিক্ষকের মান উন্নত করতে গেলে সকল শিক্ষকদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। এখানে যেসব নারীরা আছে তাদের সুযোগ দিলে নিঃসন্দেহে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবো। প্রধানমন্ত্রী চান নারী-পুরুষ সকলে সমানভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরাও সেই চিন্তা-চেতনা ধারন করি। যার ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নারীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে।’
সমাপনী বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ে ৪০ ভাগ নারী শিক্ষক এবং ৬০ ভাগ পুরুষ শিক্ষক রয়েছে। আমরা যখন শিক্ষক নিয়োগ করি, তখন নারী-পুরুষ শিক্ষকের যোগ্যতা একই হলে নারী শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে থাকি। কারণ আমরা চাই যেন নারী-পুরুষের অংশীদারিত্ব সমান হয়।’
তিনি আরও বলেন, ‘এখন নারীরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছে। শুধু আমাদের দেশে হচ্ছে তা নয়, স্বল্পোন্নত দেশে আরো বেশি হচ্ছে এবং উন্নত দেশগুলোতেও হচ্ছে। এক্ষেত্রে পুরুষের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের যদি সম্মান না দেখাতে পারি এবং হেয় প্রতিপন্ন করে চলি তাহলে সমঅধিকার দেওয়া সম্ভব হবে না। পুরুষ শাসিত সমাজে নারীদের অবশ্যই সমান অধিকার দিতে হবে। সেটা প্রযুক্তিগত ব্যাপারে হোক বা অন্য কোনো ব্যাপারে। নারীদের প্রতি বৈষম্যের পরিবর্তন হয়েছে, তবে আরো পরিবর্তন হওয়া উচিত ছিল।’
মানববন্ধনে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো.আবু হারেজ, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
Link Copied