লালমনিরহাটে চা অফিস করতে ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছেঃ চা বোর্ড চেয়ারম্যান
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম (এনডিসি,পিএসসি) বলেছেন, লালমনিরহাটের ইতিমধ্যে বেশ কিছু চায়ের বাগান হয়েছে। বাণিজ্যিক ভাবে উৎপাদিত এসব বাগান থেকে চা সঠিকভাবে উৎপাদন ও বাজারজাত করতে চা বোর্ড সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। এই অঞ্চলে চা চাষ দিন দিন বাড়ছে। তাই আমরা পরিকল্পনা নিয়েছি চায়ের বাজারজাত করণের সকল সমস্যা সমাধানে যা পদক্ষেপ নিতে হবে তা করবো। এখানে চা প্রক্রিয়াজাত ফ্যাক্টরি তৈরি করা হবে। চা অফিস করতে ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চা চাষী ও ব্যবসায়ীদের উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, দেশেই চায়ের বিশাল বাজার রয়েছে। ২০২১ সালে দেশের ১৬৭টি চা-বাগান এবং ক্ষুদ্রায়তন চা-বাগানে রেকর্ড পরিমাণ ৯৬ দশমিক ৫০৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এ বছর ৯৪ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। যার পুরোটাই দেশের বাজারে বিক্রি হচ্ছে। আগামী ২৫ সালে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে যাতে আমরা প্রায় ২৫/৩০ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হবে।
লালমনিরহাট জেলায় চা চাষে উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর. সারোয়ার, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক,লালমনিরহাট ক্ষুদ্র চা আবাদ প্রকল্পের পরিচালক আরিফ খান এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় অর্ধশত চাষী উপস্থিত ছিলেন। এসময় চা চাষী ও ব্যবসায়ীরা জেলায় চা চাষের বিভিন্ন সমস্যা তুলে ধরে মতামত দেন। আর সার্বিক বিষয়ে চা বোর্ড থেকে চা চাষীদের সব ধরনের সহযোগিতা করা হবে জানানো হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied