ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

পড়ালেখায় বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়েঃ এমপি টগর


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ৪:৪১
বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর এমপি। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে পড়ালেখায় ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে। এর মূল রহস্য বিদ্যালয়ে মেয়েদের পড়ালেখার অনুকূল পরিবেশ। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সদিচ্ছার কারণেই। 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন