ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় বিশ্ব নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ৪:৪৭

" ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্যের আলোকে নারী দিবস উপলক্ষে, গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী নারী নেত্রীদের সমন্বয়ে গলাচিপা উপজেলা প্রশাসন চত্বর থেকে ব্যানারসহ এক  র‍্যালি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ানা মারজিয়া নিতু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী আব্দুল মমিন ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন ,রানী বেগম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, নারীরা আজ বিশ্বে ও আমার দেশে সমাদৃত। দেশের সংবিধানে নারীর অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা সহ সরকারিভাবে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক নারীকেই শিক্ষা সচেতনতায় উপযুক্ত হবার আহ্বান জানান। অনুষ্ঠানে শত শত নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি মিছিল বের করে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার