ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাস্তা থেকে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, জনতার হাতে যুবক আটক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৩ বিকাল ৫:২৮
টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে কোচিং-এ প্রাই‌ভেট পড়‌তে যাওয়ার পথে অপহরণ চেষ্টার শিকার হয়েছে এক কলেজছাত্রী। এ ঘটনায় মহিউদ্দিন নামে এক যুবককে আটক করে পু‌লিশে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয় লোকজন। ত‌বে অপহর‌ণের মূল‌হোতা রায়হানসহ তার বাকি সহ‌যো‌গিরা পলাতক রয়েছে।
 
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা বিরামদী রেলক্রসিং এলাকায় ওই ক‌লেজ ছাত্রী‌কে অপহরণের চেষ্টা করা হয়। আটকৃত মহিউদ্দিন পৌরসভার ছা‌ব্বিশা গ্রামের হরমুজ আলীর ছেলে ও মূলহোতা রায়হান একই গ্রামের হামিদের ছেলে। সে ছাত্রলীগকর্মী বলে গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে পৌরসভার বিরামদী রেলক্রসিং এলাকায় মাইক্রোবাস নিয়ে একদল বখাটে যুবক ক‌লেজছাত্রী‌কে অপহর‌ণের জন‌্য ওৎ পেতে থা‌কে। প‌রে ওই কলেজছাত্রী বা‌ড়ি থে‌কে প্রাইভেট পড়‌তে যা‌ওয়ার সময় বখাটেরা তাকে গতিরোধ করে অপহরণের চেষ্টা করে। 
 
এসময় ওই কলেজছাত্রী ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে। এসময় মহিউদ্দিন নামে এক সহযোগীকে আটক কর‌তে পার‌লেও বা‌কিরা পা‌লি‌য়ে যায়। প‌রে অপহরণকারী ম‌হিউ‌দ্দিন‌কে পু‌লি‌শে সোপর্দ ক‌রা হয়। এই ঘটনা ধামাচাপা দি‌তে ওই ক‌লেজ ছাত্রী‌র প‌রিবার‌কে চাপ সৃষ্টি করা হচ্ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। 
 
ক‌লেজছাত্রীর বাবা জানান, ওই ছাত্রলীগ নেতা রায়হান কয়েক সপ্তাহ আগেও আমার মেয়েকে রাস্তা-ঘাটে কু-প্রস্তাব দিয়েছিল। বৃহস্পতিবার সকালে মে‌য়েটি প্রাই‌ভেট পড়‌তে ভূঞাপুর যাচ্ছিল। পথিমধ্যে বিরামন্দীর রেলক্রসিং নামক স্থানে রাস্তা থেকে মেয়েটিকে অপহরণের চেষ্টা ক‌রে রায়হান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আমার মে‌য়ে‌কে উদ্ধার ক‌রে‌ছে। 
 
এ ব্যাপারে ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রাস্তা থেকে এক কলেজছাত্রীকে অপহর‌ণ করার সময় এক যুবক‌কে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয় লোকজন। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত