চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিরাজিত সমস্যাদির সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড( বিএনবিসি) ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর অসংগতি সংশোধনপূর্বক গেজেট প্রকাশে অস্বাভাবিক কালক্ষেপণের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ ( আইডিইবি) চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটি এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও ও স্মারকলিপি প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির চুয়াডাঙ্গা জেলা নির্বাহী কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক কাজী রফিকুল হক, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বিরুজ্জামান, চুয়াডাঙ্গা চেম্বার্স অফ কমার্সের সহ সভাপতি মনজুরুল ইসলাম নাজ, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমটিভ ইনস্ট্রাকটর ও আইডিইবির জেলা নির্বাহী কমিটির ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নকশাকার রবিন মুস্তাফিজ, স্বপ্নধরা কনস্ট্রাকশন ও আর্কিটেক ডিজাইনারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, তসিন কনস্ট্রাকশন ও কনসালটেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মাছুম ফেরদৌস প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied