ন্যায্য মূল্য ও প্রতিযোগীতা মুলক বাজার সৃষ্টির দাবিতে তামাক চাষীদের মানববন্ধন
তামাকের ন্যায্য মূল্য ও প্রতিযোগীতা মুলক বাজার সৃষ্টির দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের তামাক চাষী ও তামাক ক্রয়ের সাথে জড়িত স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।তাদের দাবি সিন্ডিকেটের মাধ্যমে বেধে দেওয়া দামে তামাক বিক্রি করতে বাধ্য করা হচ্ছে তামাক চাষিদের। ফলে তামাকের বাজারে কোন প্রতিযোগিতা নেই। নিয়ম অনুযায়ী দেশী-বিদেশী তামাক কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করা গেলে তামাক চাষীরা ন্যায্য মুল্যে তামাক বিক্রির সুযোগ পাবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে দেশিয় তামাক চাষী কল্যান সমিতির আয়োজনে জেলার প্রানকেন্দ্র মিশন মোড় গোল চত্তরে জেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক তামাক চাষীর অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কৃষক ও তামাকের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, দশ বছর আগে বাজারে ২০/২৫ টি তামাক কোম্পানি তামাক ক্রয় করতো। তখন আমরা দাম দর করে বেশি দামে তামাক বিক্রি করতে পারতাম। কিন্তু এখন দুই তিনটি বিদেশী কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছি। তাদের সিন্ডিকেট করে বেধে দেওয়া দামে তামাক বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। কোন প্রতিযোগিতা নেই।
২০১৮-১৯ অর্থবছরে সংসদে পাশকৃত বিলে আলাদা নীতিমালা করে দেশীয় দেউলিয়া কোম্পানিগুলোকে পূনরায় উৎপাদনে ও ব্যবসায় ফিরে আসার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হলেও তা বাস্তবায়িত হচ্ছেনা। ফলে প্রতিবছর ৪০-৫০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়কৃত খাতটি নির্দিষ্ট ২/৩ টি কোম্পানির কাছে ছেড়ে না দেওয়ার দাবি জানানো হয়।
দেশিয় তামাক চাষী কল্যান সমিতির আহবায়ক মোঃ অহদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ন আহবায়ক মোঃ তহিদুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, সদস্য আব্দুল খালেক মিয়া, সদস্য রতন কুমার রায়, সদস্য অর্জুন চন্দ্র, কৃষক শাহআলম, কৃষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied