ভোলাহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। "স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়" স্লোগানকে সামনে রেখে ১০ মার্চ শুক্রবার উপজেলা চত্বর থেকে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঃ মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার আল,বীর মুক্তিযোদ্ধা মোঃ মেসের আলী, ফায়ার সার্ভিসের প্রতিনিধি,ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা বিভিন্ন দূর্যোগ মোকাবিলায় প্রাথমিক করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
Link Copied