ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদে তালা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৬:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রভাবশালীরা মসজিদে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অত্র এলাকার মোকসেদ আলীর ছেলে আক্তার হোসেন ও জালাল উদ্দিনের ছেলে ফারুক মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে মসজিদের গেটে তালা ঝুলিয়ে দেয়ার কথা অস্বীকার করেছেন তারা।

এ বিষয়ে দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলেন, দীর্ঘদিন যাবৎ মসজিদ কমিটির সাথে আক্তার ও ফারুকের মতবিরোধ চলছে। মূলত মসজিদের সাবেক ইমামকে নিয়ে এ মতবিরোধের সৃষ্টি হয়। এরপর সমাজের সকলে মিলে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তারা না মেনে মসজিদ থেকে বেরিয়ে যায়। এরপর ঈদের দিন গরু কোরবানির টাকা নিয়ে আবারো বিরোধে জড়ায় আক্তার ও ফারুক। মূলত তার জের ধরেই শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তালা ঝুলিয়ে দেয় ফারুক ও আক্তার।

দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন বলেন, মোকসেদ আলীর ছেলে আক্তার হোসেন ও জালাল উদ্দিনের ছেলে ফারুক মিয়া যে কাজ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তারা মূলত পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তাদের বাধা দিতে গেলে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। এলাকাবাসী  এ ঘটনায়  জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবি জানিয়েছে। 

অন্যদিকে দেইলপাড়া বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ওই তালা দ্রুত খুলে দিয়ে পূর্বের ন্যায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবি জানান।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪