ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে ৯৯ স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৩-২০২৩ রাত ৯:৫৭
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৯৯ স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের  তৃতীয় আসরের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল শেখ রাসেল জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি  আবদুর রহমান হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 
 
উদ্বোধনীয় খেলায় ৯৯ ফেনী স্পোর্টস ক্লাব  ৯৯ ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে জয়লাভ করে। এছাড়াও উদ্বোধনীয় খেলায় জয়লাভ করে  নবাব ওয়ারিয়র্স, এলসিসি লায়ন্স, নারায়নগঞ্জ গ্রিন,এলিট ডেয়ার ডেভিল,গাজীপুর জায়ান্টস,কিংস অব মানিকগঞ্জও এলিট নাইট রাইডার্স
 
১৬ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এবারের আসরের প্রথম পর্ব ঢাকার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা ইউনিভার্সিটি মাঠ,গোলাপ ভাগ মাঠ ও জগন্নাথ হল মাঠে উদ্বোধনীয় দিনে ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। 
আগামীকাল ও ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।  ১ সপ্তাহ বিরতির পর টুর্নামেন্টের  সেমিফাইনাল, ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ১৮ মার্চ ঢাকার গোলাপ বাগ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র  শেখ ফজলে নুর তাপস প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় আকরাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের