ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে চাঞ্চল্যকর কহিনুর হত্যা মামলার পলাতক ২আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১০-৩-২০২৩ রাত ১১:১৫
 টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চাঞ্চল্যকর কহিনুর আলী (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বায়োজিত ওরফে বাজেকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন মমিনপুর এলাকা হতে এবং ববিনকে টাঙ্গাইল জেলার সদর থানাধীন পলিটেকনিক এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প। টাঙ্গাইল “র‌্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানার চাঞ্চল্যকর কহিনুর আলী হত্যা মামলার এজাহারনামীয় ০২নং আসামী বায়োজিত @ বাজে (৬০), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- উত্তর ধলাপাড়া, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইলকে অদ্য ১০/০৩/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন মমিনপুর এলাকা হতে গ্রেফতার করে। 
এরপর এজাহারনামীয় ৩নং আসামী সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী (৫০), পিতা- বজলুল হায়দার চৌধুরী, গ্রাম- উত্তর ধলাপাড়া, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইলকে অদ্য ১০/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ভোর-রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার সদর থানাধীন পলিটেকনিক এলাকা হতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, বিগত ২০/২৫ বছর যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে উপরোক্ত আসামীগণসহ অপর একজন আসামী মিলে উক্ত ঘটনায় নিহত কহিনুর আলমকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন উত্তর ধলাপাড়া এলাকায় গত ০৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪:০৫ ঘটিকার সময় মারধোর করে গুরুতর আহত করিলে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ"ত ঘোষণা করে। উক্ত ঘটনায় নি"হ"ত কহিনুর আলমের ছেলে বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হ"ত্যা" মামলা দায়ের করে, যা ঘাটাইল থানার মামলা নং-০৭, তারিখ- ১০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১০৯ পেনাল কোড-১৮৬০। 
এছাড়াও উল্লেখ্য যে, উক্ত মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এজাহারভূক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
উক্ত এজাহার নামীয় আসামীদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ঘাটাইল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩ এর  কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম প্লিজ ব্রিফিং এর মাধ্যমে এ সকল তথ্য জানান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত