ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে নিরাপদ সড়কের ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ৩:৫১
 টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইমন এর সড়ক দূর্ঘটনার প্রতিবাদ এবং সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। শনিবার (১১মার্চ)  সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কাগমারী-চারাবাড়ী সড়ক অবরোধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ কর্মসুচিতে শিক্ষার্থীরা কাগমারী মোড় ও বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে পুলিশ বক্স স্থাপন, গতিরোধক ও জেব্রা ক্রসিং এর ব্যবস্থা, সিএনজি চালকের বিচার, প্রধান ফটক থেকে দ্বিতীয় গেটে পর্যন্ত ফুটপাত স্থাপন এবং বিশ্ববিদ্যালয় দিঘী সংলগ্ন দোকান অপসারণের ৫ দফা দাবি জানায়।
মানববন্ধন কর্মসুচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি তোমাদের দাবির সাথে একমত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো। এছাড়া সিএনজি চালক'সহ দূর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য আইনের আশ্রয় নিব। এছাড়াও বক্তব্য রাখেন গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ মুছা মিয়া, ছাত্রলীগ নেতা মানিক শীল ও হুমায়ন কবির। উল্লেখ্য, গত বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে গণিত বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ ইমন সিএনজির আঘাতে গুরুতর আহত হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মস্তিস্ক রক্তক্ষরনের অপারেশন করানো হয়। আহত ইমন চিকিৎসাধীন ও মুমূর্ষ অবস্থায় রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত