ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে সরকারী খাল দখলের অভিযোগ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৩ বিকাল ৫:২১

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ-ধানদি গ্রামের করিম মৃধা বাড়ি সংলগ্ন খাল দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের জসীম উদ্দিন নামের এক ব্যক্তি নিজের জমি দাবী করে বসত ঘর তোলার জন্য খালটির কিছু অংশ ভরাটের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামে কৃষির আবাদ বৃদ্ধির লক্ষ্যে কয়েকবছর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) খালটি খনন করে। খাল খনন করার পর ওই এলাকায় বোরো ও ইরি ধান সহ বিভিন্ন ফসলের আবাদ বেড়েছে। শনিবার সরেজমিনে দেখা যায়, জসীম উদ্দিন নামের এক ব্যক্তি খালের মধ্যে পাইলিং করে বালু ভরাটের উদ্যোগ নিয়েছেন। বালু ভরাটের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। 
নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের একাধিক কৃষক বলেন, জসীম উদ্দিন স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছেন না। খালটি ভরাট করা হলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে ওই গ্রামের সহস্রাধিক একর জমিতে ফসলের আবাদ হুমকির মুখ পড়বে। খালটি দখলমুক্ত করা না হলে পানি চলাচল বন্ধ হয়ে ওই খালের ওপর নির্ভরশীল শত শত কৃষকের জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা। ফলে তারা জরুরি ভিত্তিতে খালটি দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। 
এ ব্যাপারে অভিযুক্ত জসিম উদ্দিন জানান, আমার জমি মনে করে ভরাট করতে চেয়েছিলাম এসিল্যান্ড স্যার লোক পাঠিয়ে কাজ বন্ধ করতে বলেছেন। এখন আমার যেটুকু আছে সেটুকু ভরাট করব।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান জানান, তহসিলদার পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি খাল দখল করার কোনো সুযোগ নেই। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা