ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সেই গ্লাভস বিক্রির অর্থ শিশুদের দিলেন মার্টিনেজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৩ বিকাল ৫:৩২

কাতার বিশ্বকাপের পুরোটা জুড়েই দুর্দান্ত ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল ভক্তরা। সেখানে যে গ্লাভস পড়ে ফরাসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন মার্টিনেজ, সেই গ্লাভস এবার নিলামে বিক্রি করেছেন তিনি।

লাল ও হালকা সাদা রংয়ের এই গ্লাভস জোড়া নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার ‘দিবু’ নামেও পরিচিত এই গোলকিপার তা করেননি। তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই সেই গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন তিনি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পড়েছিলেন, গত শুক্রবার তা নিলামে ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। এই টাকা পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। দেশটিতে শিশুদের প্রধান হাসপাতাল এটি। সেই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে টাকাটা দেওয়া হবে।

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছে, ‘গ্রারাহানের ছেলেদের সাহায্যের জন্য দিবুর গ্লাভস ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।’ শুক্রবার গ্লাভসজোড়া নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যোগ দিয়েছিলেন মার্টিনেজ।

এমএসএম / এমএসএম

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের