ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৩


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৫-৭-২০২১ বিকাল ৬:৩৬

গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের অভিযোগে আউচপাড়া এলাকার টঙ্গী সফিউদ্দিন রোড থেকে তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হানিফের ছেলে মো. রফিক, আবু বকর সিদ্দিকের ছেলে মো. নাইম ‍এবং আব্দুল গনির ছেলে মো. মনিরুল ইসলাম। তারা সকলেই টঙ্গী কাঁঠালদিয়া এলাকার বাসিন্দা। 

ধর্ষিতা জানায়, শনিবার বেলা ১১টার দিকে টঙ্গীর কাঁঠালদিয়ায় তার নিজ বাসার সামনে দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় ভাই ইয়াসিনের কয়েকজন বন্ধু তার ভাইকে খুঁজতে আসে। ইয়াসিন বাসায় নেই জানালে তাকে নানাবিধ প্রলোভন দেখায়। একপর্যায়ে রফিক ও তার বন্ধুরা মিলে তাকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় তাদের বন্ধু কায়সারের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রফিক, নাঈম ও মনির মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে রিকসাযোগে বাড়ি পাঠিয়ে দেয়।

ধর্ষিতার বড় ভাই ইয়াসিন জানায়, আমি কাজের জন্য বাইরে ছিলাম। বাসায় এসে জানতে পারি আমার ছোট বোনকে রফিক ও তার বন্ধুরা মিলে বড় দেওড়া এলাকার এক বাসায় নিয়ে খারাপ কাজ করেছে। আমি রফিকের কাছে এ ব্যাপারে জানতে চেয়ে ফোন করলে সে আমাকে বিভিন্ন হুমকি-ধমকি দেয়। আমি কোনো উপায়ন্তর না পেয়ে স্থানীয় কয়েকজনকে ঘটনাটি জানাই। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দেয় এবং কৌশলে রফিক, নাঈম এবং মনিরকে টঙ্গী সফিউদ্দিন রোডে হাজির করে। পরে টঙ্গী পশ্চিম থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম জানান, ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন