তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জনাব নসরুল হামিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং জনাব জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলা। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসাসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ -এ প্রশাসন ডিভিশন চ্যাম্পিয়ন এবং পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশন রানারআপ ট্রফি অর্জন করে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
Link Copied