শাহজাদপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত : আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ফিরোজা খাতুন (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেসহ সিএনজিচালক আহত হয়েছেন। ফিরোজা খাতুন কামারখন্দ উপজেলার মো. গিয়াস উদ্দিনের স্ত্রী।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৫ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ তিন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- কামারখন্দের মোহাম্মদ গিয়াস উদ্দিন ( ৫৫) ও তার ছেলে মোহাম্মদ ওমর ফারুক, সিএনজি চালক শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামের মো. আব্দুর রহমান (৫৫)।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ওপর ‘বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত’ স্টিকার লাগানো ছিল। মাইক্রোবাসটির নম্বর (ঢাকা মেট্রো-চ ৫৩-৭১৪৬)। দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আবদুল্লাহিল বাকীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই আবদুল্লাহিল বাকী জানান, মাইক্রোবাস এবং সিএনজি দুটি আমাদের হেফাজতে রয়েছে। তবে মাইক্রোবাসের ওপর যে স্টিকার লাগানো আছে তাতে আমাদের ধারণা লকডাউনের মুহূর্তে গাড়ির যাতায়াতের সুবিধার্থে ওই স্টিকার লাগানো হতে পারে।
তিনি আরো জানান, উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে দুজনকে শহীদ জিয়া মেডিকেল কলেজে এবং একজনকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন