কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বিদ্যালয় চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকতে হবে। শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।
শুধু পাঠ্যপুস্তকে নয়, মানসিক স্বাস্থ্য গঠনেখেলার মাঠেও থাকতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে খেলার মাঠমুখি করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক সাইদুল ইসলাম। সভাপতির বক্তব্যে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসকের সহধর্মিণী আইরিন আক্তার বলেন, আমাদের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বিভাগীয় ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয় করেছে। খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ের খেলাধুলায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল গৌরবময় অধ্যায় রচনা করেছে। আগামীতে আরও সাফল্য বয়ে আনবে। এজন্য যতরকম পৃষ্ঠ পোষকতার প্রয়োজন তা আমরা করবো। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আখতার রেইনি, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, উপাধ্যক্ষ কাজী শারমিন নেওয়াজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরূপ কুমার মহুরী সহ সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ। এসময় বিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অধ্যক্ষ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied