ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সিংড়ায় ৬২ হাজার পরিবারকে কৃষি উপকরণের কার্ড দিয়েছেনঃ প্রতিমন্ত্রী পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ২:২৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন,সিংড়ায় ৬২ হাজার ২৫০ জন পরিবারকে  কৃষি উপকরণের কার্ড দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার(১২ই মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া উপজেলা হলরুমে কৃষি প্রনোদনার আওতায় ১২০০ জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ উদ্ধোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ১০ টাকার ব্যাংক একাউন্ট খুলে ৬৮ হাজার ৫২০ টি পরিবারকে ডিজেলের পরিবর্তে টাকা এবং বিভিন্ন কৃষি প্রনোদনা পাচ্ছেন। ৪৮ হাজার ১৮৮ জন কৃষক বিভিন্ন কৃষি উপকরণ ভুর্তকিতে প্রনোদনা পাচ্ছেন। বিজ্ঞান প্রযুক্তি, উদ্ভাবন কি ভাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মাট বাংলাদেশ গড়তে চান। সেজন্য তিনি চারটি স্তম্ভ ভিত্তি করতে চান। স্মাট নাগরিক, স্মাট সরকার ব্যবস্থা, স্মাট অর্থনীতি ব্যবস্থা। 

পলক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি ব্যবস্থা সমৃদ্ধি। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করছেন। কৃষকরা সার, তেল ও সেচ ব্যবস্থার সুবিধা পাচ্ছে। বিনা পয়সায় কৃষকরা জমিতে পানি দিতে পারছেন। শুষ্ক মৌসুমে কৃষকরা খাল থেকে সেচ ব্যবস্থা পাচ্ছে। এ বছর সিংড়ায় রের্কড পরিমান সরিষার আবাদ হয়েছে। ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। কৃষকরা রক্ত ঝড়িয়ে, মাথার ঘাম পায়ে ফেলে ৭ হাজার মে.টন সরিষা উৎপাদন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এক ইঞ্চি মাটিও অনাআবাদি রাখা যাবে না। সবখানে ফসল ফলাতে হবে। প্রধানমন্ত্রীর মনে কৃষক ও সাধারণ মানুষ রয়েছে। তিনি কৃষকদের কল্যাণে সব সময় কষিতে কাজ করেন। আমাদের কৃষিবান্ধব আর্দশ কৃষক প্রধানমন্ত্রী। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন