ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে অভিযান চালিয়ে বেদখল সরকারি পুকুর থেকে মাছ উদ্ধার, নিলামে বিক্রয় লাখ টাকা রাজস্ব আয়


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৬:১২

শিবগঞ্জে সরকারি বেদখল পুকুরে অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার টাকার মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় এলাকার একটি সরকারি পুকুরে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় মৌজার ২৫২ নম্বর দাগের সরকারি ১ নম্বর খাস খতিয়ানের একটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে আসছিল। এতে রাজস্ব থেকে বঞ্চিত ছিল সরকার। গত ১৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুরটি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়। শনিবার ভোরে ওই পুকুরে অভিযান চালিয়ে কয়েক প্রজাতির মাছ আহরণ করা হয়। পরে উদ্ধারকৃত মাছ নিলামের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এসব টাকা জমা দেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা