ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ডেমরায় ব্যাটারি চালিত অটো রিকসা চালককে শ্বাসরোধে হত্যা


সালে আহমেদ, ডেমরা photo সালে আহমেদ, ডেমরা
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ৩:১৬

রাজধানীর ডেমরায়  মিজান খাঁ (৩০) নামে অটো চালকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (১৩ ই মার্চ) সকালে আমুলিয়ার শূন্য টেংরা চৌ-রাস্তা এলাকার থেকে   লাশটি উদ্ধার করা হয়।  লাশের চোখে ও মুখে আচঁড়ের চিহ্ন রয়েছে এবং পড়নে ছিল কালো রঙের টিশার্ট ও ধূসর রঙের পেন্ট। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা  পুলিশ।নিহত মিজান খাঁ বরিশাল জেলার কাউনিয়া থানার  চর কমিশন গ্রামের আলিম খার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন  সুব্রত কুমার পোদ্দার, দৈনিক সকালের সময় কে বলেন, প্রাথমিকভাবে  ধারণা  করছি দুইজন লোক অটোরিকশা চালককে ভাড়া করে নিয়ে এসে আমুলিয়া মডেল টাউনের ভিতরে শূন্যা টেংরা চৌরাস্তা মোড়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আশেপাশের সিসি ফুটেজ দেখে দুইজন লোক এ ঘটনার সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি। তাদেরকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার