সিদ্ধিরগঞ্জে তাজ জুটমিলে চুরির ঘটনা ঘটেছে
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তাজ জুট বেকিং কোঃ লিঃ একটি মিলে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টায় এ চুরি হওয়ার ঘটনা ঘটে।
তাজ জুট মিলের দায়িত্বরত দুজন সিকিউরিটি গার্ড জসিম ও রুবেল জানান, রবিবার রাত আনুমানিক তিনটার দিকে একটি চোর গ্রুপের সদস্যরা, মিলের ভিতরে ঢুকে মিলের গুরুত্বপূর্ণ মেশিনারিজ যন্ত্রাংশ চুরি করে একটি ট্রাকে বোঝাই করে। এ সময় দায়িরত্ব সিকিউরিটিরা টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে চোরেরা চুরি করা মালামাল বোঝাই করা (ঢাকা মেট্রো-ট১৬-১৫৩৬) ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ৯৯৯ লাইনে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সিদ্ধিরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর দেবাশীষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯৯৯ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি ট্রাকে মিলের কিছু মেশিনারিজ যন্ত্রাংশ বোঝাই করা আছে। মিলের সিকিউরিটি গার্ড ও স্থানীয়দের নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও চোরকে ধরতে পারিনি। পরে তিনি মিলের কর্মকর্তাদের একটি অভিযোগ করতে বলেন। অভিযোগের পরবর্তীতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজিএমসি) সিকিউরিটি অফিসার মহিদুল ইসলাম বলেন, মিলে চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সিদ্ধরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। মিলের সাবেক কয়েকজন শ্রমিক জানান, তাজ জুট বেকিং কোঃ লিঃ বস্ত্র পাট মন্ত্রণালয়ের আওতাধীন নিয়ন্ত্রণাধীন একটি রাষ্ট্রয়ত্ব প্রতিষ্ঠান হয়েও মিলটি ১৯৯৭ সাল থেকে বিভিন্ন কারনে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে দুই যুগ ধরে মিলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
Link Copied