ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যাত্রাপালায় অভিনেতার মৃত্যু


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ৪:৩৭
সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রাপালায় অভিনয় করার সময় হাসেম আলী সরকার (৪৫) নামের এক  অভিনেতার মঞ্চের উপরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।রোববার দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাসেম আলী সরকার উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের মৃত নিজাব আলী সরকারের  ছেলে।  
 
প্রত্যক্ষদর্শী সুরুজ জামান বলেন, নান্দিনামধু এলাকায় মুক্ত বিনোদনের  জন্য মাঝে মাঝেই এলাকাবাসী যাত্রাপালায় আয়োজন করে থাকেন।
তারই ধারাবাহিকতায় রোববার রাতে 'আলম মালার প্রেম' নামের একটি যাত্রাপালা হয়। সেখানে মৃত হাসেম  নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন।  অভিনয়ের এক পর্যায়ে হাসেম মঞ্চেই পড়ে যায়।দর্শকেরা মনে করেছিলো এটা হয়তো অভিনয়ের এটা দৃশ্য কিন্তু দীর্ঘসময় পর যখন হাসেম না ওঠে তখন যাত্রাপালার আয়োজক কমিটি একজন তাকে তোলার চেষ্টা করেন।  পরে অবস্থা অবনতি দেখলে।  তাকে দ্রুত সিরাজগঞ্জের প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃত হাসেম সরকারের চাচাতো ভাই বর্তমান মেম্বার হান্নান সরকার বলেন, হাসেম দীর্ঘদিন ধরে গ্রামীণ ঐতিহ্য সাংস্কৃতির যাত্রাপালার সঙ্গে জড়িত অত্র এলাকার অনেকেই ওনার অভিনয় দেখে মুগ্ধ গতরাতে তিনি কৃষকের অভিনয় করতে বিষন্নতা ও দুঃখের একটা দৃশ্যে অভিনয় সময়ে মঞ্চে লুটিয়ে পড়েন পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আজ সকাল সাড়ে দশটায় দিকে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।  মৃত্যুর পূর্বে হাসেমের তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বলেও তিনি জানায়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, যাত্রাপালার বিষয়ে আমার জানা নেই। কারো মৃত হয়েছে কি না এটাও জানি না।.

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়