সাবিনাদের ফ্রাঞ্চাইজি লিগ যেভাবে হবে
দেশের ফুটবলাঙ্গনে প্রায় সবাই এক ছাদের নিচে। উপলক্ষ্য মহিলা ফুটবলের বিশেষ এক ক্ষণ। দক্ষিণ এশিয়া তো বটেই, এশিয়ার মধ্যেও প্রথমবার নারীদের নিয়ে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন হচ্ছে। কে স্পোর্টসের সহায়তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন উদ্যোগ নিয়েছে। আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।
চলতি বছরের মে’তে প্রথম নারী ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। এই লিগের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে, 'বাংলাদেশ ওমেন্স সুপার লিগ’। এই লিগে ছয়টি দল থাকবে। ১৯/২৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দু’টি ভেন্যুর পরিকল্পনা থাকলেও সিলেটকেই মূলত প্রাধান্য দেয়া হচ্ছে। কারণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনো সংস্কারাধীন।
সাবিনা,কৃষ্ণাদেরও বিভিন্ন ক্যাটাগরি করা হবে। এ,বি ও সি তিন ক্যাটাগরিতে যথাক্রমে তিন, তিন ও চার জন করে খেলোয়াড় থাকবেন। ক্যাটাগরির বাইরে প্রতি দল দুই জন করে ফুটবলার নিতে পারবে।
প্রতি দলে পাচ জন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ থাকবে। বিদেশি ফুটবলারের মধ্যেও রয়েছেন বিভাজন। দক্ষিণ এশিয়ান ব্যতীত অন্য যে কোনো দেশের তিন জন ফুটবলার নিবন্ধন করাতে পারবে দলগুলো। আর দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে দুই জন নিবন্ধনের সুযোগ রয়েছে।
কে স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনে নানাক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করছে। নারী ফুটবলে ফ্রাঞ্চাইজি লিগের উদ্যোগ নেয়ার কারণ সম্পর্কে ফাহাদ বলেন,‘ নারীরা ফুটবলকে বিশেষ উচ্চতায় নিয়েছে। এমন একটি আয়োজনের এটাই উত্তম সময়।’
এমএসএম / এমএসএম
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের