ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে ১০ টাকায় বই


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৩-২০২৩ রাত ১০:৩৪

টাঙ্গাইলে ১০ টাকায় বই বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। সোমবার (১৩) মার্চ শহরের নিরালা মোড়ে অবস্থিত শহীদ মিনার চত্তরে শতাধিক শিক্ষার্থী ১০ টাকায় বই কিনতে পেরেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে মাসে একবার ১০ টাকায় বই বিক্রি করছে সংগঠনটি। বই বিক্রির এ উদ্যোগের সাথে যুক্ত হয়েছে অনলাইন শিক্ষা সামাজিক মাধ্যম ক্যাম্পাস। শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। রবীন্দ্র, নজরুল, শরৎ'সহ বিখ্যাত লেখকদের বই মাত্র ১০ টাকায় বিক্রি করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, বিসর্জন, চিত্রা, সোনার তরী, খেয়া, নৌকা ডুবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, বামুনের মেয়ে, দত্তা, বড় দিদি, বিন্দুর ছেলে ও রামের সুমতি, কাজী নজরুল ইসলামের ছায়ানট, সিন্দু হিন্দোল, জীবনানন্দ দাশের রুপসী বাংলা, আল মাহমুদ এর প্রেমপত্র পল্লবে'সহ বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস, কবিতার বই ছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও স্থান পেয়েছে এ আয়োজনে। ১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে উচ্ছসিত শিক্ষার্থী সানজিদা সিলভী বলেন, ‘‘১০০ টাকার বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থী মাহতাব হোসাইন মাশফি বলেন, “ বই কিনে খুব ভাল লাগছে। এত কম দামে ভাল বই পাবো চিন্তাও করিনি। বই বিক্রি আয়োজনের স্বেচ্ছাসেবী রিমা আক্তার রিমি জানান, শিক্ষার্থীদের এত আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। বইয়ের সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই বই না পেয়ে ফিরে গেছেন। বই বিক্রির সমন্বয়ক হিশাম খান বলেন,‘‘ ১০ টাকায় বই বিক্রি গ্রাম পর্যায়েও ছড়িয়ে দিতে চাই যদিও এজন্য পৃষ্ঠপোশকতা প্রয়োজন।” ১০ টাকায় বই কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, “শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারণা কম। তারা এখন ইন্টারনেটে আসক্ত নয়তো মাদকে আসক্ত। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অনুপ্রেরণা যোগাতে আমাদের এ উদ্যোগ। ১০০-১২০ টাকার বই আমরা নামমাত্র মূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করছি। শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহী হলেই আমাদের উদ্যোগ স্বার্থক। "তিনি আরো জানান,“ অন্তত মাসে একবার আমরা ১০ টাকায় বই বিক্রি করবো। এবার শতাধিক বই থাকলেও আগামীতে বইয়ের সংখ্যা বাড়বে। বিত্তবানেরা এগিয়ে এলে আরো বড় পরিসরে এই আয়োজন করতে পারবো  আমরা।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা