সরকারের উন্নয়ন সাফল্য ও গুজব প্রতিরোধে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সংগীতানুষ্ঠান
সরকারের উন্নয়ন সাফল্য ও গুজব প্রতিরোধে টাঙ্গাইল জেলা তথ্য অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ দিনব্যাপী
সংগীতানুষ্ঠানের আয়োজন করে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তর -তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে টাঙ্গাইল জেলা তথ্য অফিস ১৩ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইল পৌরসভার বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের উন্নয়ন ও সাফল্য, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, ভিশন-২০৪১, অপপ্রচার ও গুজব প্রতিরোধ, চতুর্থ শিল্প বিপ্লব এবং অন্যান্য সামাজিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়। সংগীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত সংগীত শিল্পীদের উপপরিচালক (সংগীত) মোঃ জাকিউল হাই, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী তাসলিমা আক্তার, টাঙ্গাইলের সহকারি তথ্য কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, মানবাধিকার সংস্থা - হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গণমাধ্যম কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), গণযোগাযোগ অধিদপ্তরের বংশীবাদক মোঃ আনসার আলী, তবলচী বশির আহমেদ ও দোতারী মোঃ শরিফুল ইসলাম, মোঃ রেজাউল হক করিম। উক্ত সংগীতানুষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাবক ও অন্যান্য শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত সংগীত শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান ১৪ মার্চ পর্যন্ত
জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied