ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যাত্রাবাড়িতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৩-৩-২০২৩ রাত ১০:৩৮
রাজধানীর যাত্রাবাড়ি এলাকার কাজলা সামাদ নগরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রসাশন। সোমবার বার ১৩ মার্চ এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ৪ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার  পাশাপাশি  ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলি এলাকাধীন অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম। তিতাসের পক্ষে নেতৃত্ব দেন মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।
 
এ বিষয়ে প্রকৌশলী মনিরুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, ৪টি আবাসিক বাড়িতে অবৈধভাবে তিতাসের সংযোগ এনে ব্যাবহার করছিলেন।খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে  ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
 
অবৈধভাবেে ব্যাবহৃত ৪ টি বাড়ির গ্যাসসংযোগ বিচ্ছিন্ন এবং ১জন মালিককে নগদ ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহারকারীদের ৪৫০ মিটার পাইপ জব্দ করা হয়।
 
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ এর ডিজিএম প্রকৌশলী মনিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার