ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কানাডায় নদীতে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১১:৯

প্রায় ৯ ঘণ্টা পর কানাডার গ্যাতিনিউ নদীতে নিখোঁজ হওয়া বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী নাজিব সাদেক চৌধুরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) রাত পৌনে ১০টায় যেখান থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন, তার কাছাকাছি এলাকায় মৃতদেহটি পাওয়া যায়।

ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নাজিব সাদেক নিখোঁজ হন। দুপুর ১টা থেকে প্রথমে পুলিশ উদ্ধার কাজ শুরু করে। পরে কুইবেক ও অন্টারিও পুলিশের বিশেষ ডুবুরি দল তল্লাশি কাজে যোগ দেয়। একইসঙ্গে হেলিকপ্টার দিয়েও নদীতে টহল দেয়া হয়।

নিখোঁজ শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাজিব সাদেক চৌধুরী, অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা কাতারে চাকরি করেন এবং সপরিবারে সেখানেই বসবাস করেন।

অন্যদিকে ‘বাংলাদেশি ছাত্র নিখোঁজ’ সংবাদটি কানাডার স্থানীয় পত্র-পত্রিকায় প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে অটোয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

জামান / জামান

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার