তানভীরের অভিষেক, ফিরলেন শামীম
বিপিএলে আলো ছড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তানভীর ইসলামের। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের ৭৯তম ক্রিকেটার বাঁহাতি এই স্পিনার।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে আলো ছড়িয়েছিলেন তানভীর ইসলাম। তার অসাধারণ নৈপুণ্য ভূমিকা রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়েও। ধারাবাহিক পারফর্ম করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও (১৭) হয়েছিলেন।
বিপিএল মাতিয়ে প্রথমবারের মতো ডাক পান বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে। যদিও প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি। তবে ধবলধোলাইয়ের মঞ্চে ঠিকই নির্বাচকরা আস্থা রাখলেন তার ওপর। অভিষেক ম্যাচ খেলতে নামছেন তানভীর। এছাড়া এক ম্যাচ পর দলে ফিরেছেন শামীম হোসেন।
বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
এমএসএম / এমএসএম
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের