ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাকার অভাবে থেমে গেছে এক পা হারানে তমার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৩-২০২৩ বিকাল ৬:১৭
আমেনা খাতুন তমা (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। গত এক বছরে পূর্বে পায়ের একটি টিউমার থেকে ক্যান্সার শুরু হয়। পরে চিকিৎসকের পরামর্শে গত( ০৪ মার্চ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ডান পা কেটে ফেলা হয়। এখন টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বিপাকে পড়েছেন অসহায় মা নাজমা বেগম ও ভাই অটোরিকশা চালক নাঈম ইসলাম। যেটুকু সম্পদ ছিল তাও বিক্রি করে আমেনা খাতুন তমার চিকিৎসায় শেষ হয়। আমেনা খাতুন তমা এখন চিকিৎসার অভাবে নিজ বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 
 
এক পা হারানো তমা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের তমির উদ্দিন (৫৫) ও নাজমা বেগমের মেয়ে আমেনা খাতুন তমা (১৬)। এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
 
আমেনা খাতুনের ভাই নাঈম ইসলাম বলেন, গত এক বছর আগে আমার ছোট বোনের হাটুর নিচে একটি টিউমার ধরা পড়ে। পরে রংপুরে পরীক্ষা-নিরীক্ষার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ডাঃ বিমল চন্দ্র  জানান, তমার পায়ের টিউমার  ইনফেকশন হয়ে ক্যান্সারে রূপ ধারণ করেছে। এখন তাকে বাঁচাতে হলেও তার একটি পা কেটে ফেলতে হবে। মানুষের কাছে ধার-দেনা করে টাকা সংগ্রহ করে তার একটি পা কেটে ফেলি। এখন চিকিৎসকরা বলছেন, নিয়মিত ঔষধ এবং ১০ দিন পর পর থেরাপি দিতে হবে। তা না হলে রোগী আরও অসুস্থ হয়ে পড়বেন। তার ওষুধপত্র কেনার ও থেরাপি দেওয়ার টাকা আমাদের নেই তাই সমাজের বিত্তবানদের কাছে অর্থ সাহায্য চাচ্ছি। 
 
আমেনা খাতুন তমা বলেন, আমার একটি পা কেটে ফেলে। এখন চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমার বাবা-মা ও ভাইয়ের এত টাকা নেই। আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য সবাই সাহায্য করব।আমি আগের মত হাটতে চাই পড়াশুনা করতে চাই তাই রাবারের একটি পা খুবই প্রয়োজন তা আপনারা ব্যবস্থা করে দিবেন। 
 
অসহায় মা নাজমা বেগম বলেন, টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা করতে পারছি না। মেয়ে চিকিৎসার জন্য  ভিক্ষা চাচ্ছি সমাজের সবার কাছে। আমার মেয়ের যেন আগের মতো স্কুলে যেতে পারে। তার চিকিৎসা ও একটি রাবারের পা খুবই দরকার। 
 
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ক্যান্সারের কারণে এক শিক্ষার্থীর পা কেটে ফেলা হয়েছে বিষয়টি জেনেছি। তার পরিবার খুবই গরীব তার চিকিৎসা করার মতো তাদের কোন সমর্থন নেই। এ অবস্থায় তমার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। 
 
তমাকে সাহায্য পাঠাতে চাইলে তার বড় ভাই নাঈম ইসলাম যোগাযোগ ও বিকাশ নম্বর- ০১৭৩১-৩৮২১৩২।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার