যাত্রাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ গ্রেফতার ১
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিদ্যুৎ গলির ১৪৭/৭/৬ হোল্ডিং এর একটি বাড়িতে বিবাদীর শয়নকক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তরুণীকে ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় ১১ মার্চ শনিবার একটি মামলা রজ্জু হয়েছে। মামলার আসামি সাকিব (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সাকিব যাত্রাবাড়ী এলাকার মাওলানা আব্দুল আউয়াল এর পুত্র। তার পিতা মোহাম্মদপুরের একটি জামে মসজিদের ইমাম। যাত্রাবাড়িতে সাকিব কিচেন নামে বিবাদীর একটি ফাস্টফুডের দোকান রয়েছে। বিবাদী বিবাহিত তার স্ত্রী বিক্রমপুরে পিতার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি নয় মাসের অন্তঃসত্তা।
যাত্রাবাড়ী থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর পুর্ব পরিচিত সাকিব। ঘটনার দিন দুপুর তিনটার দিকে বিয়ের প্রলোভণ দেখিয়ে এলাকার বিদ্যুৎ গলির উল্লেখিত হোল্ডিংয়ে ডেকে নিয়ে যায় ভুক্তভোগী ওই নারীকে। একপর্যায়ে শাকিব ভুক্তভোগীকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক শরীরের জামা কাপড় খুলে বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় হত বিহবল হয়ে পড়ে ওই নারী। পরে ঘটনার বিষয়টি তার পরিচিত আত্মীয়-স্বজনকে জানালে যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ পেয়ে ঐদিন রাতেই আসামিকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই আব্দুর রহমান ঘটনার বিষয়ে দৈনিক সকালের সময় কে বলেন, ভুক্তভোগী ওই নারী যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করি, পরে আদালত তার জামিন নামঞ্জুর করে বিবাদীকে জেল হাজতে প্রেরণ করে।
ধর্ষণের পর বিবাদী সাকিব টাকা পয়সার বিনিময়ে ধর্ষণ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী ওই নারী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দেশান্তর কাঠি গ্রামের মোঃ আবুল কাসেমের মেয়ে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied