ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি বিএনসিসির নতুন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ নজরুল ইসলাম


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ৪:১১
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের অধীনস্থ  ৬নং ব্যাটালিয়নের  ডি কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিপার্টমেন্ট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন  বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ নজরুল ইসলাম। 
 
তিনি নোবিপ্রবির বিএনসিসি প্লাটুন (সেনা শাখার) নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।  এর আগে গত ২৯শে জানুয়ারি ২০২৩ তারিখে রেজিমেন্ট কর্তৃক তিনি সার্জেন্ট থেকে সিইউও পদে পরীক্ষায়  উন্নীত হয়েছেন।
 
বুধবার ( ১৫ ই মার্চ)   কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটবর্তী বিএনসিসির ময়নামতি রেজিমেন্টে মোঃ নজরুল ইসলামকে  সিইউও ব্যাজ পরিয়ে তাকে এ পদে পদোন্নতি দেন  ময়নামতি রেজিমেন্টের বিএনসিসি কমান্ডার লে: কর্নেল মোঃ কামরুল ইসলাম, বিজিবিএম, পিএসসি এবং ময়নামতি  রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মো: শাহরিয়ার কবির। 
 
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, স্বেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। বিএনসিসি'র মূলমন্ত্র হলো-'জ্ঞান ও শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক'। 
 
নোবিপ্রবি বিএনসিসির নব্য সিইউও মোঃ নজরুল ইসলাম   বলেন- 'আমি বিএনসিসির সর্বোচ্চ পদ পাবার মাধ্যমে দায়িত্বের ভার আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেল। এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার বিশ্ববিদ্যালয় ও আমার প্রিয় এই বিএনসিসির মুখ আরো উজ্জ্বল করতে। 
 
আমাদের বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশ জানে বিএনসিসির অবদান। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই সংগঠনের দ্বারা শুধু আমার ক্যাম্পাস বা প্রতিষ্ঠান নয় আমি আমার পুরো দেশের সকল মানুষের কাছে এর সেবা,শ্রম এবং সুবিধাসমূহ পৌঁছে দেবো।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার