নাঙ্গলকোট কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাসী হামলাঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ে বুধবার সন্ত্রাসী হামলা চালিয়ে বিদ্যালয়ে ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোখলেছুর রহমান, শিক্ষক শামছু উদ্দিন সেলিম,জসীম উদ্দীন, দপ্তরী আইয়ুব আলী, পিয়ন হারুন, দশম শ্রেণীর শিক্ষার্থী শুভ, শাওন জুবায়ের হোসেন প্রিন্স,রিফাত।
জানা যায়, ঐ বিদ্যালয়ে গ্রন্থাগার পদে কামাল হোসেন গত ১০ বছর ধরে জাল সনদে কর্মরত আছেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ রয়েল ইউনিভার্সিটির সনদ যাচাই বাছাই করলে ভুয়া প্রমাণিত হয়, পরে বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাহী কর্মকর্তার নিকট সার্টিফিকেটটি যাচাই-বাছাই করার জন্য প্রেরন করলে জাল প্রমাণিত হয়।
কমিটির মিটিংয়ে তাকে ডিপ্লোমা সনদ গ্রহণ করার কথা বলা হয় ও আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তাকে অঙ্গীকারনামা দিতে বলা হয়, সে রাজি হয়, পরদিন তা অস্বীকার করলে তার বেতন ভাতা বন্ধ করে দেন।
বুধবার রাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ শিক্ষা সফরে কক্সবাজার যাওয়ার কথা ছিল, এরইমধ্যে গ্রন্থাগার কামাল হোসেনের নেতৃত্বে কাকৈরতলা গ্রামের হারুনুর রশিদের ছেলে মাইন উদ্দিন,আফতাবুল ইসলামের ছেলে জামাল হোসেন, আবুল কালামের ছেলে শিপনসহ ৪০/৫০ জন লাঠিসোটা নিয়ে দারোয়ানকে মারধর করে অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর ও পিটিয়ে আহত করে, এদিকে শিক্ষক-শিক্ষার্থীরা বাধা দিলে তাদেরকে পিটিয়ে আহত করে।
এসময় প্রধান শিক্ষকের পকেটে থাকা ৫৩হাজার৫০০ টাকা ও দুইটি মোবাইল নিয়ে যায়, খবর ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যায়,তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন;খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন কর হব।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied