ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বে-ক্রুজ জাহাজে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বাহাদুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৫-৩-২০২৩ রাত ১১:২৩
সেন্টমার্টিন ভ্রমণ শেষে বে-ক্রুজ জাহাজে ফেরার সময় সিটে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জাহাজের ব্যাবস্থাপনা পরিচালক বাহাদুর ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
বুধবার ১৫ মার্চ সকালে টেকনাফ মডেল থানায় এ মামলা দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আ.ফ.ম ফজলে রাব্বি চৌধুরী।
 
মামলায় এমভি বে-ক্রুজ জাহাজের ব্যাবস্থাপনা পরিচালক হোসাইন বাহাদুর ও কর্মচারীসহ ৮ জনের নাম উল্যেখ করা হয়। এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা করে আসামী করা হয়। মামলার তিন নাম্বার আসামী শাকিল (২৭) নামের একজনকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করেছে পুলিশ।
 
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দিন মজুমদার। 
 
তিনি জানান, গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭৬ জন ছাত্র-ছাত্রী শিক্ষা সফরে  সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যায়। মঙ্গলবার সেন্টমার্টিন ভ্রমণ শেষে বে-ক্রুজ নামের একটি জাহাজে করে ফেরার সময় সিটে বসাকে কেন্দ্র করে জাহাজ কর্তৃপক্ষের হাতে মারধরের শিকার হয় শিক্ষার্থীরা। 
 
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আ.ফ.ম ফজলে রাব্বি চৌধুরী বাদী হয়ে ৮ জনের নাম উল্যেখ ও ৫ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২। মামলার পরপরই তিন নাম্বার আসামি শাকিল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার ১২ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭৬জন ছাত্র-ছাত্রী শিক্ষা সফরে  সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যায়। মঙ্গলবার সেন্টমার্টিন ভ্রমণ শেষে বে-ক্রুজ জাহাজে করে ফেরার সময় শিক্ষার্থীদের সিটে বিনা টিকেটে বসে আছে অন্য যাত্রী। এ বিষয়ে জাহাজের সুপারভাইজার ও অন্যান্য কর্মচারীদের অভিযোগ করলে উল্টো শিক্ষার্থীদের উপর চড়াও হয় জাহাজ কর্তৃপক্ষ। বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের মারধর করেন জাহাজের কর্মচারীরা।
 
পরবর্তীতে জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাটে এসে পৌঁছালে জাহাজের কর্মচারী দ্বিতীয় দফায় আবার হামলা চালায় শিক্ষার্থীদের উপর। এ ঘটনায় শিক্ষকসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়। একসময় শিক্ষার্থীদের শোর-চিৎকার শুনে আশের পাশের লোকজন ও আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ