গোবিন্দগঞ্জে জোরপূর্বক চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা কর্তনের অভিযোগ উঠেছে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হরিপুর (মিয়াবাড়ী) গ্রামের সৈয়দ সেকেন্দার আলীর ছেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সৈয়দ শাহাজাহান আলীর ক্রিয়েশন এগ্রো ফার্মে জনগণের যাতায়াতের রাস্তা একই গ্রামের সৈয়দ নুরুল ইসলাম ও তার ছেলে সৈয়দ মেজবাউল ইসলাম রিপন (৩২) ও সৈয়দ কামরুল হাসান রিঠুসহ (২৬) ভূমিদস্যুরা জোরপূর্বক চলাচলের রাস্তা কর্তণ করে চলাচলের বিঘ্ন ঘটিয়েছে।
সৈয়দ শাহজাহান আলী তার অভিযোগে উল্লেখ করেন, ভূমিদস্যুরা গত ২৮ জানুয়ারি সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে রাস্তাটি জোরপূর্বক কর্তন করে পানি দ্বারা হালচাষ করে বোরো ধানের চারা রোপণ করেন। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। উক্ত ঘটনা সংক্রান্তে স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য লোকজন দ্বারা সমাধানের চেষ্টা করলে ভূমিদস্যুরা সমাধানে না এসে শাহজাহানকে মারপিট ও খুন-জখমের ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে। এ অবস্থা চলাকালে গতকাল রোববার (২৫ জুলাই) বেলা ১১টায় ভূমিদস্যুরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটিয়া বাহিনীসহ জনসাধারণের চলাচলের রাস্তাটি আবারো কর্তন করেছে।
এ ঘটনায় শাহজাহান আলী বাদী হয়ে সৈয়দ মেজবাউল ইসলাম রিপনসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর