ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রবু হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ২:৩
পারিবারিক কলহের জের ধরে ঘটিত হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় রানীনগর এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত রবিউল ইসলামের স্ত্রী আকলেমা বেগম, ছেলে জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাকারিয়া বাবলু, আনু প্রমুখ।
 
বক্তারা বলেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ২০২২ সালের ১২ জুলাই সন্ধ্যা ৬টায় রানীনগর হঠাৎপাড়ার রবিউল ইসলাম রবুকে নৃশংসভাবে হত্যা করে একই এলাকার নূরুল ইসলাম সাদ, আব্দুল গাফফার আলী সহ ১০ জন। কিন্তু ৮ মাস পার হলেও পুলিশ রবু হত্যার ১ ও ২ নং আসামীকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামীরা এলাকায় এসে মৃত রবুর পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। আর তাই রবু হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মানববন্ধনে আগত এলাকাবাসী। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা