ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দামুড়হুদায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ২:৬

: ১৬ই মার্চ বৃহস্পতিবার  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আনুমানিক সকাল ১০টায় চুয়াডাঙ্গা দামুড়হুদায় ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৩য় পর্যায়ে ৫০টির উদ্বোধন করা হয়েছে। তারই অংশ হিসাবে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সন্নিকটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়, ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা , তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেখানো পথে  বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তারই ধারাবাহিকতায় দেশের ৬৪ টি জেলায় ৫৬০টি  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে এমসয় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু,  সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সায়িদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজামুদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বক্তিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাতেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমবায় অফিসার  হারুন অর রশিদ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান