ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে প্রচারণার মাইক ভাংচুর, ছিনতায় ও অটোতে পেট্রোল ছিটিয়ে দেওয়ার অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৩ দুপুর ৩:৩৪

জয়পুরহাটের আক্কেলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী পালনের প্রচারণার মাইক ভাংচুর, ছিনতায় ও ব্যাটারি চালিত অটো চার্জারে পেট্রোল ছিটিয়ে দেওয়া সহ এক দোকানীকে মারধরের অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জেডিসির মোড় নামক স্থানে ঘটেছে।
১৭ ই মার্চ বিকেল ৪টায় ওই ইউনিয়নের মাতাপুর রেলগেট নামক স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী পালনের লক্ষে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটা-২ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
ওই ব্যাটারি চালিত অটোরিক্সা চালক ও আহত দোকানী সূত্রে জানা গেছে, ১৬ই মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রচার চলাকালীন সময়ে কয়েকজন এসে প্রচার বন্ধ করতে বলে। এর পর তারা ওই ব্যাটারি চালিত অটোরিক্সা চালকে মারধর করে, গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং প্রচারণার মাইক, মেশিন ও ব্যাটারি রাস্তায় ফেলে দেয়। এর পরে তারা ওই অটোরিক্সায় পেট্রোল ছিটিয়ে দেয় ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। চালকের অনুরোধে তারা আগুন দেওয়া থেকে বিরত থাকে। এসময় পাশর্^বর্তী এক কাপড়ের দোকানীকেও মারধর করে। সবশেষে তারা মাইক, মেশিন ও ব্যাটিারি নিয়ে চলে যায় এবং অটোরিক্সা চালক ঘটনাস্থল থেকে অটো নিয়ে  পালিয়ে আসে।
চালক মতিয়ার রহমান বলেন,‘ আমি প্রাচার করার সময় কয়েকজন এসে আমাকে প্রথমে বাধা দেয় ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এর পর আমাকে মারধর করে এবং মাইক, মেশিন, ব্যাটারি রাস্তায় ফেলে দেয় ও গাড়িতে পেট্রোল ছিটিয়ে দেয়। অনেক অনুরোধ করার পরে গাড়িতে আগুন না দিয়ে আমাকে ছেড়ে দেয় ও মাইক, মেশিন, ব্যাটারি নিয়ে চলে যায়। আমি কাউকে চিনিনা।’।
আহত দোকানী শাহিনুর রেজা বলেন,‘ আমি দোকানে বসে ছিলাম। হটাৎ ৫-৬ জন এসে আমাকে গালিগালাজ করে ও  মারধর শুরু করে। কয়েক দিন আগে এখানে মিটিং হয়েছিল, দোকান বন্ধ না রাখায় আমাকে মারধর করেছে। তাদের কাউকে আমি না চিনলেও লোকজনের মুখে শুনেছি একজনের নাম মোকারম’। 
এই ঘটনার বিষয়ে ঘটনাস্থনের পাশর্^বর্তী বিভিন্ন দোকান মালিকদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কেউ কেউ বলেন এই ঘটনা জানিনা, আবার অনেকেই বলেন তখন দোকানে ছিলাম না।
আনুষ্ঠানের আয়োজক গোলাম মাহফুজ চৌধুরী অবসর মুঠোফোনে জানায়,‘ আমার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়ার প্রচারণার সময় জেডিসির মোড়ে সন্ত্রাসী বাহিনী কর্তৃক অতর্কিতভাবে হামলায় অটো চালকসহ অরেজনকে মারধর করে মাইক ভাংচুর করে ছিনতায়ের ঘটনা ঘটে। আমি এর তীব্র নিন্দা জানায়। বর্তমানে এঘটনায় মামলার প্রস্তুতি চলছে’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘ এঘটনায় থানায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ