ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৬-৩-২০২৩ বিকাল ৭:২৫
শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শিবগঞ্জ প্রান্তে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা। পরে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১২ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা