ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

তিন বছর পর পুনরায় চালু সোনামসজিদ ইমিগ্রেশন


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৬-৩-২০২৩ বিকাল ৭:২৭

টানা তিন বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে ফিতা কেটে এই ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রমের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য জিয়াউর রহমান, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, মহদিপুর স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার দেবাশীষ মুখোপাধ্যায়, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড এন্ডাট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেনসহ অন্যরা। পরে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড এন্ডাট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বে ২৫ জন ব্যবসায়ী ভারতে যান। মেসবাউল হক ও বায়োজিতসহ কয়েকজন পাসপোর্টধারি যাত্রী বলেন, সোনামসজিদ স্থলবন্দরে গমসহ বিভিন্ন পণ্য আমদানি করি থাকি। ফলে মাঝে মধ্যে ব্যবসায়িক কাজে ভারতে যেতে হয়। কিন্তু সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকায় বেনাপোল দিয়ে ভারতে যেতে হতো। এতে ভোগান্তির শেষ ছিল না। ইমিগ্রেশন চেকপোস্ট চালু হওয়ায় স্বস্তির ফিরেছে। এর আগে ২০২০ সালের ১৫ মার্চ সারাদেশে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সোনামসজিদ-মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ করা হয়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা