সিরাজগঞ্জে ১০ম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ১০ম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সরকারী হাজি কোরপ আলি মেমোরিয়াল কলেজ মাঠে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ স্কাউটের সিনিয়র অ্যাডভাইজার মোহসীন।
এবছর জেলায় মোট ৯৬টি বিদ্যালয় ১০ম জেলা স্কাউট সমাবেশে অংশগ্রহণ করে। এ সমাবেশ ১৬ই মার্চ থেকে ২০ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের সিরাজগঞ্জ জেলা শাখার কমিশনার ড. জান্নাত আরা তালুকদার হেনরি, সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজুয়ানুল, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা প্রমূখ।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied