শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁতীলীগের আনন্দ র্যালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের ব্যানারে শিবগঞ্জ বাজার থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর্যাল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। এ সময় উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ তাঁতীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বাসভবন প্রাঙ্গণে জন্মবার্ষিকীর কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি